ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় একটি মাইক্রোবাসসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ মে) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাসচালক রুবেল।
জানা গেছে, ফারহান তানভীর নাসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল শাহবাগ এলাকা থেকে টিএসসি সড়ক হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসে। সেখানে তারা সংক্ষিপ্ত মিছিল ও ব্যানার প্রদর্শন করে দ্রুত একটি কালো মাইক্রোবাসে করে স্থান ত্যাগের চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে থাকা একটি সাদা গাড়ির চালক এবং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার Masud Alam গণমাধ্যমকে জানান, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক Saifuddin Ahmed বলেন, আটক ফারহান তানভীর নাসিফ ছাত্রলীগের একজন নেতা। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

