‘গাঁজা সেবন না করলে নাসীরউদ্দীন পাটোয়ারী হওয়া যায় না’—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। পাশাপাশি ‘একজন লোক শিবির থেকে বাম হয় কীভাবে’—এ প্রশ্নও তুলেছেন তিনি।
বুধবার (১৩ মে) সকাল ৯টা ৪৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
স্ট্যাটাসে তিনি দাবি করেন, নাসীরউদ্দীন পাটোয়ারী অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সমালোচনা করলেও বর্তমানে দলটির সঙ্গে ঘনিষ্ঠতা রেখে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, অতীতে পাটোয়ারী জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন।
রাশেদ খাঁন বলেন, একটি রাজনৈতিক দল সম্পর্কে এত সমালোচনার পর আবার সেই দলের সঙ্গে নির্বাচন করা প্রশ্নবিদ্ধ। এ সময় তিনি এনসিপিকে উদ্দেশ্য করে কটাক্ষপূর্ণ মন্তব্যও করেন। পাশাপাশি নাসীরউদ্দীন পাটোয়ারীর রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে রাশেদ খাঁন দাবি করেন, তিনি অতীতে ক্যাম্পাসে নাসীরউদ্দীন পাটোয়ারীকে বাম রাজনীতির সঙ্গে যুক্ত দেখেছেন। সে প্রেক্ষিতে ‘শিবির থেকে বাম হওয়া কীভাবে সম্ভব’—এমন প্রশ্নও রাখেন তিনি।

