নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে ১০ টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। সোমবার রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ আদেশ দেন।
নির্বাচনী বিচারিক আদালত সূত্রে জানা যায়, আমির হামজার নির্বাচনী এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, যা নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর ৭(ঝ) ধারা লঙ্ঘনের শামিল। একই সঙ্গে ব্যানারে নির্ধারিত মাপের চেয়ে বড় আকারের ছবি ব্যবহারের অভিযোগও প্রমাণিত হয়, যা বিধিমালার ২৫-এর ৭(ছ) ধারা ভঙ্গ করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই জরিমানার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

