হাম-আক্রান্ত শিশুদের চিকিৎসা সহযোগিতায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন কার্যক্রম চালু করা হয়েছে।
বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাম-আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সহায়তার জন্য যোগাযোগ করা যাবে ডা. মো. জুলফিকার (০১৭১০৪৯৮৯০৯) ও ডা. মাশুকের (০১৮৩৫৫১২৫৫০) সঙ্গে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বে রয়েছেন ডা. সাইয়েদ (০১৭০৬৫২০৯৮৭) ও ডা. সানি (০১৫৫৮৯৫৯৬৫০)। এছাড়া মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করা যাবে ডা. আব্দুল্লাহ আল মামুন (০১৬০৮০৭৩৬৪২) ও ডা. মাজহারুল ইসলামের (০১৫৪০৭৫২৪৮৭) সঙ্গে।
এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশপাশের হাসপাতালগুলোর জন্য ডা. তন্নী শেখ (০১৯৯৯৩৯৮৭৭৯), ডা. আল আমিন (০১৭১৮৬৬২৪৬৩), ডা. হাবিব (০১৫৩৩-৭৯৪৭৪৪) এবং ডা. তাওফিক ইমনের (০১৩১০৯৩৮৫৭৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
অন্যদিকে, ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (০১৭৭০৫৯১৫২৯) ও ডা. উসামার (০১৮২৬৭১১৯২৪) সঙ্গে যোগাযোগ করা যাবে। এছাড়া মিরপুর-২ এর ডা. এমআর খান শিশু হাসপাতালে চিকিৎসা সহায়তার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ডা. আশিকুর রহমান শুভর (০১৬৭৬৫৬৫১১৮) সঙ্গে।

