Bangladesh vs Pakistan Test at Sylhet-এর প্রথম ইনিংসে Litton Das-এর দুর্দান্ত সেঞ্চুরিতে ২৭৮ রান সংগ্রহ করে Bangladesh national cricket team। জবাবে প্রথম দিনের খেলা শেষে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করেছিল Pakistan national cricket team।
রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের শুরুতেই দারুণ বোলিংয়ে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন Taskin Ahmed। দলীয় ২৩ রানের মধ্যেই পাকিস্তানের দুই ওপেনারকে সাজঘরে ফেরান তিনি। Abdullah Fadhl ৯ এবং Azan Awais ১৩ রান করে আউট হন।
এরপর Babar Azam ও Shan Masood কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে Mehidy Hasan Miraz-এর জোড়া আঘাতে সেই জুটি ভেঙে যায়। অধিনায়ক শান মাসুদ ২১ ও Saud Shakeel ৮ রান করে ফেরেন।
পরে বাবর আজম ৮৪ বলে ৬৮ রানের লড়াকু ইনিংস খেললেও Nahid Rana-র বলে আউট হয়ে ফিরে যান। শেষদিকে Sajid Khan ২৭ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেললেও তা বড় সংগ্রহে রূপ নিতে পারেনি। ৫৭.৪ ওভারে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ও Taijul Islam ৩টি করে উইকেট নেন। প্রথম ইনিংস শেষে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে বাংলাদেশ।

