ফেনীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য আনা গরুর পালে হামলা চালিয়ে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় Rapid Action Battalion ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী Delowar Hossain জানান, ঈদুল আজহাকে সামনে রেখে ঋণ নিয়ে তিনি আটটি গরু কিনেছিলেন। বিক্রির উদ্দেশ্যে গরুগুলো ফেনী শহরের রামপুর এলাকায় এনে বেঁধে রেখে পাহারা দিচ্ছিলেন। এ সময় ভোরের দিকে চার থেকে পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ দল এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।
তিনি বলেন, ঘটনার সময় চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ছিনতাইকারীদের গাড়ির পিছু ধাওয়া করে। তবে শেষ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রশাসনের কাছে ছিনতাই হওয়া গরুটি উদ্ধারের দাবি জানান তিনি।
স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক ব্যবসায়ী ফেনীর হাট-বাজারে গরু বিক্রির জন্য আসছেন। কিন্তু প্রকাশ্যে অস্ত্রের মুখে গরু ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে অন্যান্য ব্যবসায়ীরাও নিজেদের নিরাপত্তা ও গবাদিপশু নিয়ে উদ্বেগে পড়েছেন।
এ বিষয়ে Feni Model Police Station-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা Gazi Muhammad Fouzol Azim বলেন, রামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের বিষয়টি পুলিশ জেনেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

