ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। শনিবার (২৩ মে) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এর মাধ্যমে দীর্ঘ ৪৭ বছর পর খালটির পুনঃখনন কাজ শুরু হলো। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি Ziaur Rahman নিজ উদ্যোগে খালটি খনন করেছিলেন বলে জানা গেছে।
খাল পুনঃখনন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ত্রিশালের দরিরামপুর Nazrul Academy প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন। জাতীয় কবি Kazi Nazrul Islam-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে ঘিরে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, Rapid Action Battalion এবং এসএসএফ সদস্যদের তৎপর উপস্থিতিতে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী নজরুল একাডেমি প্রাঙ্গণে জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে তিনি নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠান শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। নজরুল একাডেমি প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল এবং আয়োজন করা হয়েছে নজরুল মেলার।

