একপেশে দাপট দেখিয়ে বিশ্বকাপের গ্রুপপর্ব শতভাগ জয়ে শেষ করেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আগেই নকআউট নিশ্চিত করা লিওনেল স্কালোনির দল শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে।
প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পর জর্ডান একটি গোল শোধ করলেও ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নেমে রেকর্ডগড়া গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। তার সেই গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ে গ্রুপপর্বে শতভাগ সাফল্য ধরে রেখে আত্মবিশ্বাসের সঙ্গে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।
বিস্তারিত আসছে…

