আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর Md. Aminul Islam বলেছেন, ভারতের দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasinaর দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ ছাড়া আর কিছু নয়।
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, যদি শেখ হাসিনার সত্যিই দেশে ফেরার সাহস থাকে, তাহলে তিনি দেশে এসে জুলাইয়ের হত্যাযজ্ঞ-সংক্রান্ত মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হোন। তার দাবি, বিদেশে অবস্থান করে দেশে ফেরার ঘোষণা দেওয়া রাজনৈতিক কৌশলের অংশ।
তিনি আরও জানান, জুলাইয়ের হত্যাযজ্ঞ-সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। বর্তমানে প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং পরবর্তী আইনগত কার্যক্রমের প্রস্তুতি চলছে।
মো. আমিনুল ইসলাম বলেন, এসব মামলায় সাবেক মন্ত্রী Shahjahan Khan, Amir Hossain Amu, বিচারপতি Manik, Kamal Ahmed Majumderসহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম আসামি হিসেবে রয়েছে।
এর আগে রোববার ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বিশেষ হেলিকপ্টারে করে ভারত যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

