নরসিংদীর রায়পুরা উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রায়পুরা থানার কর্মকর্তা মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) এবং জান্নাত (৮)। তারা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
তাৎক্ষণিকভাবে কীভাবে তারা পানিতে ডুবে যায়, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে।

