সোনারগাঁও ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি। শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ইউনিভার্সিটি পরিবারের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে একযোগে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর মো. আল আমিন মোল্লা, রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ওমর ফারুক মোল্লা, সিআরটিসির অতিরিক্ত রেজিস্ট্রার ও অতিরিক্ত পরিচালক মোঃ আবু হানিফসহ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

দোয়া মাহফিল শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম ইউনিভার্সিটি পরিবারের সবাইকে সাথে নিয়ে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।

