ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬’ হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মরিয়ম আক্তার চৈতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের জারিন আক্তার মীম।
রবিবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে ‘আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নুসরাত জাহান অনিকা, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে হাবিবা সিগমা, কোষাধ্যক্ষ পাপিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক শম্পা আক্তার এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন দায়িত্ব পেয়েছেন। এছাড়া অফিস, আইটি, লজিস্টিকস ও প্রকাশনা সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক শিক্ষার্থী দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জারিন আক্তার বলেন, দায়িত্ব পাওয়া যেমন আনন্দের, তেমনি এটি বড় চ্যালেঞ্জ। তিনি সংগঠনটিকে যুক্তিবোধ, মুক্তচিন্তা ও নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিতে চান। সভাপতি মরিয়ম আক্তার চৈতি সংগঠনটিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রশিক্ষণ, কর্মশালা ও প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানান।

