ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই ৩৬ হলের স্পোর্টস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন শিলা ও সাধারণ সম্পাদক হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জুলাই ৩৬ হলের প্রভোস্ট ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এ. কে. এম শামছুল হক ছিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কার্যনির্বাহী কমিটিতে ‘টিম ক্যাপ্টেন’ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিটিজিই (B.T.G.E) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারিয়া কবির।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন অদিতি ঢালী (উন্নয়ন অধ্যয়ন) ও আঁখি খাতুন (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান)।
কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক মাহফুজা রহমান (সমাজকল্যাণ), সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া খাতুন (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান), কোষাধ্যক্ষ শিমলা ইসলাম (আইন), প্রচার সম্পাদক সাদিয়া সিদ্দিকা (ইংরেজি), সহ-প্রচার সম্পাদক আসিয়া আহমেদ (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান), ব্যাডমিন্টন বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা (ব্যবস্থাপনা), দাবা বিষয়ক সম্পাদক নাগরিছ পারভিন (ফার্মেসি), ভলিবল বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার তুলি (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান) এবং টেবিল টেনিস বিষয়ক সম্পাদক শুভ্রা ইসলাম (ব্যবস্থাপনা)।
সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা বলেন, “খেলাধুলা মানুষকে বিভাজন নয়, ঐক্যের শিক্ষা দেয়। একটি স্পোর্টস ক্লাবের মূল লক্ষ্য শুধু প্রতিযোগিতায় জয়লাভ করা নয়; বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, সততা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা।
আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর, সুস্থ ও ঐক্যবদ্ধভাবে জুলাই ৩৬ হলের স্পোর্টস ক্লাব কে এগিয়ে নিয়ে যেতে চাই।”
সভাপতি শারমিন শিলা তার অনুভূতি প্রকাশ করে বলেন,” আসসালামু আলাইকুম।প্রথমেই আমাকে স্পোর্টস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং একটি বিশ্বাস ও ভালো লাগার জায়গা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, যেন আমার মেয়াদকালে ক্লাবের সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং খেলাধুলার মাধ্যমে ক্লাবকে আরও এগিয়ে নিতে পারি।
তবে একা কোনো কাজই সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তাই আমার পুরো টিমের সবার আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও পাশে থাকা একান্তভাবে কামনা করছি। আশা করি, আমরা সবাই মিলে একটি সুন্দর ও সক্রিয় স্পোর্টস ক্লাব গড়ে তুলতে পারব, ইনশাআল্লাহ।
সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়েই আমার এই পথচলা সুন্দর হোক। ধন্যবাদ সবাইকে।”

