সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
এ সময় মন্ত্রী আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন। দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, ব্যবসায়িক রূপান্তর, বিনিয়োগ ও উদ্ভাবন ত্বরান্বিত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ সামিটের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘এআই-ফিকেশন ফর টুমরোজ ইকোনমি’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে প্রায় ৬ হাজার অংশগ্রহণকারীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

