ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমদ তাশরীফ মুফতি আমির হামজাকে সরল ও সহজ-সরল মানুষ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী গোষ্ঠীর প্রতি আল্লাহর কাছে সঠিক বুঝ দানের প্রার্থনা জানিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তাশরীফ লিখেছেন, দীর্ঘদিন ধরে আমির হামজার সঙ্গে চলাফেরা করার অভিজ্ঞতা থেকে তিনি তাকে একজন অত্যন্ত সরল মানুষ হিসেবে দেখেছেন।
পোস্টে তিনি আরও লিখেছেন, ‘মুফতি আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’ ইসলামি বক্তা আমির হামজার সম্মান বৃদ্ধির জন্যও দোয়া করেছেন। পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’

