শিক্ষার্থীদের প্রচলিত জিপিএর পরিবর্তে বিভিন্ন দক্ষতার ভিত্তিতে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার স্কলারশিপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। যার ধারাবাহিকতায় সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে ‘SU Future Leader-2027’ শীর্ষক দক্ষতাভিত্তিক স্কলারশিপ কার্যক্রম এবং ‘Spring Admission Fair 2027’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইউনিভার্সিটি সূত্রে জানা যায়, ‘SU Future Leader-2027’ কার্যক্রমের আওতায় স্প্রিং ২০২৭ সেমিস্টারে ২২টি প্রোগ্রামের মোট ৬৪ জন শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হবে। এর মধ্যে ২১টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, ২১টি টিউশন ফি ওয়েভার এবং ২২টি সেমিস্টার ফি ওয়েভার রয়েছে। ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় পুরো প্রোগ্রামের টিউশন ও সেমিস্টার ফি মওকুফের পাশাপাশি ভর্তি ফি এবং প্রথম সেমিস্টারে পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে। টিউশন ফি ওয়েভারের ক্ষেত্রে পুরো প্রোগ্রামের টিউশন ফি এবং সেমিস্টার ফি ওয়েভারের ক্ষেত্রে পুরো প্রোগ্রামের সেমিস্টার ফি মওকুফ করা হবে। প্রতিটি প্রোগ্রামের জন্য আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রোগ্রামের সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা করবেন। এলএলবি প্রোগ্রামে স্কলারশিপ দেওয়া হবে সেমিস্টার ফির ওপর। স্কলারশিপের বিস্তারিত নিয়মাবলি ইউনিভার্সিটির ওয়েবসাইট scholarship.su.edu.bd এবং www.su.edu.bd-এ পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো তথ্যের জন্য ১৬৭০১ নম্বরে যোগাযোগ করতে পারেন।

ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল, এনডিসি, পিএসসি, পিএইচডি; ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম. তারিক ইকবাল, ইউনিভার্সিটির রেজিস্ট্রার এস. এম. নূরুল হুদা, যান্ত্রিক প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর মো. মোস্তফা হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ও এমবিএ সমন্বয়কারী মো. আবু হানিফ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, ব্যবসায় অনুষদের সহযোগী অধ্যাপক ও প্রধান ড. মো. শরিফুল ইসলাম, ক্রীড়া পরিচালক মেহরাব হোসেন জোশি এবং অ্যাডমিশন কো-অর্ডিনেটর মো. মেহেদী হাসানসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাগণ।

