ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাইন্স ক্লাবের নবীন সদস্যদের বরণ ও প্রবীণ সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ‘স্পিক টু লীড কমিনিউকেশন এক্সিলেন্স’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানয়তনে সাইন্স ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় নবীন সদস্যদেরকে বরণ ও প্রবীণ সদস্যদের সম্মাননা স্মারক প্রদানপূর্বক বিদায় দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সংগটনটির উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান আলী-সহ অন্যরা। সেমিনারে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন সফট স্কিল ট্রেইনার ও ‘নায়ক’-এর সিইও ড. শামীম এইচ নাহিন। অনুষ্ঠানে সংগঠনটির নবীন সদস্যদের বরণ এবং বিদায়ী সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা ও উপস্থাপনার সক্ষমতা বাড়াতে হবে, যা ভবিষ্যৎ কর্মজীবনে তাদের এগিয়ে রাখবে। মুসলিম সভ্যতার ইতিহাসে আব্বাসীয় শাসনামলে জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানচর্চা থেকে মুসলমানদের দূরে সরে যাওয়ার কারণেই ক্রমাবনতি শুরু হয়। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে এবং গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রতিদিন অন্তত দুই ঘণ্টা নিজের দক্ষতা উন্নয়নে সময় দিতে হবে।

