জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে বিপ্লব মিয়া (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্ববর) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকায় তিনানী পাড়া অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
জানা যায়,মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় তিনানী পাড়া এক যুবক মাদক সেবন করছেন বলে খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত বিপ্লব মিয়াকে আটক করা হয়। আটককৃত বিপ্লব মিয়া পৌর এলাকার উত্তর বাজার কামার পট্টি মৃত আব্দুস সামাদের ছেলে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা র উপ পরিদর্ক এসআই রাসেল মাহমুদসহ সঙ্গিয় ফোর্স । বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

