ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের ২৬ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিবার্ষিক এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আরটিভির স্টাফ রিপোর্টার শিপলু জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে ৭১ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার রাজিব হাসানকে মনোনীত করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা শহরের প্রান্তিক পার্কের সম্মেলনকক্ষে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
২৬ সদস্যের নির্বাহী কমিটির অন্য পদে মনোনীতরা হলেন—সহসভাপতি ফয়সাল আহমেদ (এসএ টিভি), সহসাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি (চ্যানেল নাইন), সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন (চ্যানেল টোয়েন্টিফোর), কোষাধ্যক্ষ লোটাস রহমান সোহাগ (সময় টিভি), প্রচার সম্পাদক মেহেদী হাসান জিকু (গ্লোবাল টিভি), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহজাহান নবীন (স্টার নিউজ), সাংস্কৃতিক সম্পাদক শেখ রহুল আমিন (নিউজ ২৪) এবং ক্রীড়া সম্পাদক এমআর রাসেল (এখন টিভি)।
নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আসিফ ইকবাল মাখন (বাংলা ভিশন), সোহেল আহমেদ (মোহনা টিভি), রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টিভি), ওলিয়ার রহমান (জি টিভি) ও জহুরুল ইসলাম হিরো (বিজয় টিভি)।
অনুষ্ঠানে ফোরামের সভাপতি ও আরটিভির রিপোর্টার শিপলু জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা বিমল সাহা (ইনডিপেনডেন্ট টিভি), নিজাম জোয়ার্দার বাবলু (এটিএন বাংলা), শেখ সেলিম (চ্যানেল আই) এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
কমিটি গঠনের পর ফোরামের নতুন সদস্য হিসেবে সাতজনের নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন—শাহারিয়ার রহমান রকি (ডিবিসি), আশিকুর রহমান সোহাগ (গ্রীন টিভি), শাহরিয়ার আলম সোহাগ (দীপ্ত টিভি), মেহেদী হাসান সবুজ (দেশ টিভি), মিশন আলী (নাগরিক টিভি), জিয়াউর রহমান জিয়া (মাই টিভি) ও রিয়াদ হোসেন (চ্যানেল এস)।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, অধিকার আদায় ও সার্বিক কল্যাণে তাঁরা কাজ করবেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা এবং গণমানুষের কল্যাণে সাংবাদিকদের সাহসী ভূমিকা পালনে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

