আসন্ন FIFA World Cup 2026-এ খেলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি Lionel Messi। তবে তার জাতীয় দল ও ক্লাব সতীর্থ Rodrigo De Paul-এর বক্তব্যে নতুন করে জোরালো হয়েছে বিশ্বকাপে মেসির অংশগ্রহণের সম্ভাবনা।
ওয়ার্ল্ড সকার টকের প্রতিবেদনে বলা হয়েছে, ডি পলের মন্তব্যে স্পষ্ট হয়েছে যে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলার লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন মেসি। গত দুই থেকে তিন মাস ধরে Inter Miami CF-এর অনুশীলনের পাশাপাশি আলাদাভাবে ফিটনেস ও প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার এই দুই তারকা।
একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ডি পল বলেন, তারা দুজনই বিশ্বকাপকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন। প্রতিদিন নিয়মিত ক্লাব অনুশীলনের পাশাপাশি আলাদা সেশনেও কাজ করছেন, যাতে সেরা শারীরিক অবস্থায় পৌঁছানো যায়।
আর্জেন্টিনা অধিনায়ক মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়কে স্মরণীয় করে তুলতে নিজের সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে দিতে প্রস্তুত। দল ঘোষণার অপেক্ষায় থাকলেও বিশ্বকাপ ঘিরে দলে রয়েছে উত্তেজনা, অনিশ্চয়তা ও রোমাঞ্চ।

