সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের সম্মানে “Fabric to Future” শিরোনামে এক জাঁকজমকপূর্ণ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আবেগঘন, যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর মোঃ আল-আমিন মোল্লা, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খাবিরুল হক চৌধুরী, আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেড (ইউনিফিল গ্রুপ)-এর চিফ মার্কেটিং অফিসার কিরণ মোরশেদ এবং প্রিটি গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহসিন মিজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল বাসেত।
বিদায়ী এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং আনন্দঘন মুহূর্তে ভরপুর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, টেক্সটাইল ক্লাবের প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলেন।

