রেকর্ড ও পুরস্কারে ভরা আইপিএল মৌসুমের পর ভারতের জাতীয় দলে জায়গা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তরুণ ব্যাটার Vaibhav Suryavanshi-কে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে সুযোগ পেয়েছেন মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় Board of Control for Cricket in India ১৬ সদস্যের দল ঘোষণা করে। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি।
এদিকে আরও একটি বড় চমক দেখা গেছে দল নির্বাচনে। ভারতকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া Suryakumar Yadav পরবর্তী সিরিজের দলে জায়গা পাননি। তার পরিবর্তে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন Shreyas Iyer। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন Tilak Varma।
আয়ারল্যান্ড কিংবা ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হলে ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়বেন বৈভব সূর্যবংশী। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে Sachin Tendulkar-এর দখলে। ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতের কিংবদন্তি এই ব্যাটারের।
ভারতের ঘোষিত টি-টোয়েন্টি দলে রয়েছেন শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণুই, অভিষেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সাঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হার্শিত রানা, ইশান কিষান, ওয়াশিংটন সুন্দর, আর্শদিপ সিং, শিবাম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।

