২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ জে-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। বিশ্বকাপের মূল ম্যাচে (টাইব্রেকার বাদে) এটি তার ক্যারিয়ারের তৃতীয় পেনাল্টি মিস, যা তাকে এই তালিকায় এককভাবে শীর্ষে নিয়ে গেছে।
এর আগে ঘানার সাবেক ফুটবলার আসামোয়া জিয়ানের সঙ্গে বিশ্বকাপে দুটি করে পেনাল্টি মিসের যৌথ রেকর্ড ছিল মেসির। অস্ট্রিয়ার বিপক্ষে সর্বশেষ পেনাল্টিটি পোস্টের বাইরে মেরে সেই রেকর্ডে এককভাবে শীর্ষস্থান দখল করেন তিনি।
এর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে মেসির নেওয়া দুটি পেনাল্টি প্রতিপক্ষের গোলরক্ষক রুখে দিয়েছিলেন।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, টাইব্রেকার বাদে পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪৯টি পেনাল্টি নিয়েছেন ৩৮ বছর বয়সী মেসি। এর মধ্যে তিনি ৩৩টি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছেন।
অন্যদিকে, আর্জেন্টিনা দলে বর্তমানে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজও ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছেন। ম্যাক-অ্যালিস্টার ১৩টি পেনাল্টির মধ্যে ১২টি এবং এন

