বিশ্ব ফুটবলের মহাতারকা Lionel Messi-র দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন ফুটবলপ্রেমীরা। সাধারণ সমর্থকদের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আনন্দ ও অনুভূতি প্রকাশ করছেন।
সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় ঢাকাই চিত্রনায়িকা Purnima। আর্জেন্টিনার এই নাটকীয় জয়ের পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন।
বুধবার (৮ জুলাই) দেওয়া ওই পোস্টে পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’
পূর্ণিমার এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের মাধ্যমে আর্জেন্টিনা দল এবং মেসির প্রতি নিজেদের ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করেন। একই সঙ্গে পূর্ণিমার আবেগঘন বার্তাও নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

