আইনের শাসন প্রতিষ্ঠায় গভীর অধ্যয়ন, গবেষণা ও নৈতিক মূল্যবোধের চর্চা অপরিহার্য, সেই ধারাবাহিকতায় সোনারগাঁও ইউনিভার্সিটি আইন বিভাগের উদ্যোগে আগামী দিনের আইনজীবি ও নবীন শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনায় ৩৫তম ব্যাচের ‘ফ্রেশার্স রিসেপশন, ফল ২০২৬, ’ অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার এই আনন্দমুখর আয়োজন সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীনরোড ক্যাম্পাস এক প্রাণবন্ত রূপ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এম তারিক ইকবাল,আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাগর হোসেন, প্রভাষক ও কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী, প্রভাষক ও সহকারী কো-অর্ডিনেটর জয়দীপ চৌধুরী, প্রভাষক ও পরীক্ষা কো-অর্ডিনেটর সুঞ্জিদা আক্তার, প্রভাষক মো. আনামুল হক সহ বিভাগের এবং আইন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শারমিন জাহান রুনা।
শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে নবীন বরণের এই আয়োজনটি এক স্মরণীয় উৎসবে পরিণত হয়। নবীন শিক্ষার্থীদের আগামীর শিক্ষাজীবন ও পথচলা জ্ঞান, আত্মবিশ্বাস ও সাফল্যে পরিপূর্ণ হোক এই শুভকামনা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

