বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে দেশটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। গত ১২ দিন ধরে নেপাল থেকে বাংলাদেশে কোনো বিদ্যুৎ আসছে না।
সোমবার (৭ সেপ্টেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়। এর আগে গত ২৭ আগস্ট ডে পিক আওয়ারে নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে এসেছিল। তবে ওইদিন সন্ধ্যার পিক আওয়ারের পর থেকে সরবরাহ বন্ধ রয়েছে।
নেপালের ভোটেকোশি নদী এলাকায় ভয়াবহ বন্যায় দেশটির কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি কমে গেছে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পাওয়া চিলিমে ও ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

