৮ম ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট-২০২৬ টুর্নামেন্টে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ১২৫ রানে হারিয়ে জয় পেয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে সোনারগাঁও ইউনিভার্সিটি ২ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তবে শুরু থেকেই সোনারগাঁওয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে মানারাত। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে মাত্র ২৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। ফলে ১২৫ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে সোনারগাঁও ইউনিভার্সিটি। দলের জয়ে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই খেলোয়াড়দের কার্যকর পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটির খেলোয়াড় আকরাম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ শেষে তার হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ।

