- শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জনে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মেধাবী শিক্ষার্থীরা ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকায় স্থান পেয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত তালিকা অনুযায়ী, গত তিন বছরে যবিপ্রবির মোট ১৬ জন শিক্ষার্থী নিজ নিজ বিভাগে অসাধারণ ফলাফলের মাধ্যমে এই সম্মান অর্জন করেছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ তালিকায় যবিপ্রবির ছয় শিক্ষার্থী জায়গা করে নেন। তাদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মণ্ডল (৩.৯০) CGPA অর্জন করে স্বর্ণপদক লাভ করেন। এছাড়া নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের মোছা. হোসনেয়ারা আক্তার (৩.৮৫), ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সোবনিল বিশ্বাস (৩.৯৭), ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের মো. রায়হান চৌধুরী (৩.৬৯), রসায়ন বিভাগের মো. ইসমাইল (৩.৮২) এবং ইংরেজি বিভাগের মো. আতিকুর রহমান (৩.৬১) CGPA অর্জন করে এই সম্মান পান।
২০২০ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক তালিকাতেও যবিপ্রবির শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত থাকে। এ বছর বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রমজান আলী, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মোছা. শামীমা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের রুবাব শারমীন মুন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের তাওহীদ সারোয়ার, রসায়ন বিভাগের শোজনী খাতুন, ইংরেজি বিভাগের মুক্তা দাস এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জারিন খান মুন এই অর্জন করেন। তাদের CGPA যথাক্রমে (৩.৬৮), (৩.৮১), (৩.৮৯), (৩.৬৩), (৩.৮৭), (৩.৬০) ও (৩.৯০)।
২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক তালিকাতেও যবিপ্রবির শিক্ষার্থীরা নিজেদের মেধার স্বাক্ষর রাখেন। এ বছর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেন। তারা হলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সিমন্তা রায়, অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মো. শারমিন আক্তার এবং ফার্মেসি বিভাগের স্বরূপা বিশ্বাস। তাদের CGPA যথাক্রমে (৩.৭৬), (৩.৮৫) ও (৩.৯১)।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ একাডেমিক ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়। যবিপ্রবির শিক্ষার্থীদের ধারাবাহিক এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান, একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের মেধার উৎকর্ষের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকে উজ্জ্বল যবিপ্রবির ১৬ শিক্ষার্থী
Related Posts
Add A Comment
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত

