নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অপূর্ব ওরফে অপু (পিতা: শমশের আলী) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে দুর্গাপুরের উকিলপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

