সোনারগাঁও ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান খান মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার।
এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

