ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ৯ম সমাবর্তন আজ সোমবার ২৬ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব রেজাইনার প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেফ কেশেন। এসময় উপস্থিত ছিলেন আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব । সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, সিনিয়র শিক্ষকবৃন্দ, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

