নতুন আইজিপি নিয়োগকে ঘিরে পুলিশের ভেতরে ও বাইরে আলোচনা তুঙ্গে। সম্ভাব্য তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ১৫ ব্যাচের কর্মকর্তা আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি প্রথমে চাকরিচ্যুত ও পরে বাধ্যতামূলক অবসরের শিকার হন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান এবং পর্যায়ক্রমে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।
এ ছাড়া আলোচনায় আছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ। নতুন সরকার শপথ নেওয়ার পর গঠিত মন্ত্রিসভাই আইজিপি নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

