ঢাকাস্থ ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী গ্রামের তরুণ ও যুবক সম্প্রদায়ের উদ্যোগে এক ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ রমজান, ১৩ মার্চ রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যদুনন্দী গ্রামের প্রায় অর্ধশত ঢাকায় কর্মরত তরুণ ও যুবক এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর নাজমুল হুদা, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক অধিকারের নির্বাহী সম্পাদক নাহিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মোল্লা ও কাইয়ুম মোল্লা সহ আরও অনেকে। অনুষ্ঠানটির আয়োজন করেন তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন হোসাইন।
ইফতার অনুষ্ঠান শেষে অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ‘যদুনন্দী ওয়েলফেয়ার সোসাইটি’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। অত্র এলাকা মাদকমুক্ত করা ও আত্মমানবতায় মানুষের পাশে দাঁড়ানো এর মূল লক্ষ্য।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। স্থানীয় তরুণদের মিলনমেলায় পরিণত হওয়া এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

