যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বর্তমানে প্রতি ঘণ্টায় দুই হাজারেরও বেশি যানবাহন পারাপার হচ্ছে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার গভীর রাত থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করে। মঙ্গলবার ভোর থেকে এই চাপ আরও বেড়ে যায় এবং প্রতি ঘণ্টায় দুই হাজারের বেশি যানবাহন চলাচল করছে।
অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে সেতুর উভয় প্রান্তের টোল প্লাজায় বাড়তি বুথ চালু করা হয়েছে। নিয়মিত ১৪টি বুথের পরিবর্তে বর্তমানে ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের এই বাড়তি চাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে।

