রমজান উপলক্ষে ঢাকা যুব ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ রমজান, মঙ্গলবার বাদ জোহর রাজধানীর নাজির বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহীদ মাহমুদ শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সমাজকল্যাণ সম্পাদক মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সমিতির সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, ঢাকা যুব ফাউন্ডেশনের উপদেষ্টা আবু তালেব, বাপার জাতীয় কমিটির সদস্য মো. নাজিম উদ্দীন এবং নাজির বাজার বড় জামে মসজিদের খতিব হাফেজ সামসুল হক শিবলী।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত ছিলেন ইয়ার মোহাম্মদ, আজিম উদ্দিন, ইকবাল আহমেদ, আব্দুল হালিম ফৈরদোস, জানে আলম, ওবাদুল হক পাটোয়ারী, সায়কা বানু, নদী, তাকি আহমেদ ও প্রদীপ দাশসহ ঢাকা যুব ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

