কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন—ভেড়ামারা উপজেলার সিয়াম ও হিমেল এবং নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা শামসুদ্দিন আহমেদ টেলু।
ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ওই এলাকায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায় এবং বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ মাল্টিপুল চাপাতি, এক বোতল মদ, একটি আইফোন, লোহার পাইপ ও একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, গ্রেপ্তার তিন ডাকাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

