রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে রাখা দোকান, ওয়ার্কশপ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মহানগরীর সব এলাকার দোকান, ওয়ার্কশপ ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ফুটপাত ও রাস্তা দখল করে রাখা মালামাল ও সরঞ্জাম দ্রুত সরিয়ে নিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব অবৈধ দখল সরানো না হলে আগামী ১ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ফুটপাত দখলের কারণে সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। তাই নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

