বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে হঠাৎ বড় উল্লম্ফন দেখা গেছে। বাজার তথ্য অনুযায়ী, ব্রেন্ট ফিউচারস প্রায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ২ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ১০০ ডলারের সীমা অতিক্রম করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে এখন পর্যন্ত ব্রেন্ট তেলের দাম প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। একই সময়ে ডব্লিউটিআই তেলের দামও প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারে অস্থিরতা এবং সরবরাহ–চাহিদার ভারসাম্যহীনতার কারণে তেলের দামে এমন উর্ধ্বগতি দেখা যাচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ব্যয়ের চাপ আরও বাড়তে পারে।

