রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ৩০ মার্চ রবিবার সকালে রাঙামাটি জেলা পুলিশ লাইন্সে এই সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম ।

কল্যাণ সভা সঞ্চালনা করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার অত্যন্ত মনোযোগসহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন। এ সময় তিনি কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার,উপস্থিত পুলিশ অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নৈতিক স্খলন রোধ প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা দক্ষতা কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ বুদ্ধিমত্তা সুরক্ষা নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সহিত যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বিগত মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। সভায় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

