গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান।
সোমবার (০৬ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৮২ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা সংখ্যায় ৭৬ হাজার ৭৫৫ জন।
অংশগ্রহণকারীদের মধ্যে পাস নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬০ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী, অর্থাৎ ৪৬ হাজার ৬৩০ জন। অপরদিকে, ৩০ নম্বরের নিচে পেয়ে ৩৯ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, যার সংখ্যা ৩০ হাজার ৮৯ জন।
ফলাফলে দেখা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে সর্বোচ্চ ৮১ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন মিজানুর রহমান। এদিকে, চলতি বছরে সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ছিল মাইনাস ১৬ দশমিক ২৫।

