সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা গত ৭ এপ্রিল গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে এক অর্থবহ শিক্ষা সফর সম্পন্ন করেছেন। সোনারগাঁও ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শারমিন জাহান রুনার সমন্বয়ে এই আদালত পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং আদালতের ব্যবহারিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

আদালতের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন, যা তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মতে, এই অভিজ্ঞতা তাদের আইন পেশায় দক্ষতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

