ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মোগটুলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন ভূঁইয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে ময়মনসিংহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, ইছাম উদ্দিন ভূঁইয়া দীর্ঘ প্রায় ৯ বছর মোগটুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বপালনের সময় তিনি এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

