Author: অধিকার ডিজিটাল ডেস্ক
ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকচাপায় ভ্যানযাত্রী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজ কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম ফুলঝুরি খাতুন (৪৫)। তিনি উপজেলার নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী। আহত ছেলের নাম লাভলু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছেলে লাভলুর সঙ্গে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ফুলঝুরি খাতুন। ভ্যানটি তার ছেলেই চালাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত লাভলুকে…
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ধনবাড়ী পৌরসভার নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার সেনবাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাঙালীপাড়ার মৃত তোরাব আলী মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন। জানা গেছে, জামালপুর থেকে একটি বাস ধনবাড়ীর দিকে আসছিল। বাসটি নল্লা গ্রামীণ ব্যাংক এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তথ্য…
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে প্রায় ২ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আশরাফ উদ্দিন মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নিজ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। আশরাফ উদ্দিন বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই তার মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি দায়িত্ব হিসেবে দেখেন। নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের অন্যান্য সচ্ছল মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে…
ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক : ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাগর-রুনী মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে ডিজেসির সদস্যদের পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সকল মহলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রতিকূলতা মোকাবিলা করেই সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা প্রমাণ করতে হবে। ডিজেসির সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। অনেকেই…
সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৭ মার্চ) রাজধানীর সূত্রাপুর এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না। ফ্যামিলি কার্ড কিংবা যেকোনো সহায়তার জন্য যারা যোগ্য, তারাই তা পাবে। দল-মতের ঊর্ধ্বে এই সহায়তা সবার জন্য নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সহায়তার পরিধি আগের যেকোনো সময়ের চেয়ে বাড়ানো হয়েছে। ইশরাক হোসেন বলেন, জাতীয়তাবাদী দল সবসময়ই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা…
শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। এরই মধ্যে শুরু হয়েছে ঈদুল ফিতর উদযাপনের ক্ষণগণনা। দিন যত গড়াচ্ছে, সবার প্রতীক্ষা কবে হতে পারে ঈদুল ফিতর। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এই প্রশ্নের চূড়ান্ত জবাব মিলবে ১৯ মার্চ সন্ধ্যায়। সেদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। ওই বৈঠক থেকেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার…
যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বর্তমানে প্রতি ঘণ্টায় দুই হাজারেরও বেশি যানবাহন পারাপার হচ্ছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার গভীর রাত থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করে। মঙ্গলবার ভোর থেকে এই চাপ আরও বেড়ে যায় এবং প্রতি ঘণ্টায় দুই হাজারের বেশি যানবাহন চলাচল করছে। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে সেতুর উভয় প্রান্তের টোল প্লাজায় বাড়তি বুথ চালু করা হয়েছে। নিয়মিত ১৪টি বুথের পরিবর্তে বর্তমানে ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের এই বাড়তি চাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে।
যশোরের আলোচিত প্রতারক মাহমুদা কাণ্ডকে ঘিরে এবার আদালত ভবনের ভেতরে ভুক্তভোগী ও মাহমুদার স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) শ্লীলতাহানি ও পাল্টাপাল্টি মারধরের অভিযোগকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এজলাসের সামনে থেকেই দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা মারামারিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ওই সময় মাহমুদার ভাই ভুক্তভোগী এক নারীর শ্লীলতাহানি করেন। এতে উপস্থিত অন্যরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করলে তিনি সিঁড়িতে পড়ে আহত হন। ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কোর্ট পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মারামারিতে জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগী পক্ষের দুই নারীসহ তিনজনকে আটক করা…
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে ড. ফায়েজ উল্লেখ করেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে কমিশনের প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, শারীরিক ও মানবিক দিক বিবেচনায় তাকে যেন দ্রুত ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলছে। বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য,…
অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের উৎসব। ভাষা আন্দোলনের চেতনা ও বইয়ের সুবাস নিয়ে প্রতি বছর ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ মেলা। নতুন বইয়ের গন্ধ, আড্ডা ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। এবারের বইমেলায় ভিন্নমাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত “সেরা রাধুনীদের সেরা রেসিপি” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বইমেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডিয়া ব্যক্তিত্ব ও কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বইটির…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
