Author: অধিকার ডিজিটাল ডেস্ক

সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয় আজ রাজধানী ঢাকার গ্রীনরোড ক্যাম্পাসে। নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. তারিক ইকবাল ও সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ও আইন বিভাগের প্রধান শারমিন জাহান রুনা। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়। অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যেতে উৎসাহ ও প্রেরণা যোগায়। আয়োজকরা…

Read More

শিক্ষাখাতে আগামী দিনে বাজেট আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এই বাড়তি বাজেট সঠিকভাবে ব্যয় নিশ্চিত করতে অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ ওসমান বিন হাদী অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক ব্যয়ের বিকল্প নেই। তিনি কারিগরি শিক্ষাকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে এ খাতে আরও গুরুত্বারোপের আহ্বান জানান। সেমিনারে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং শিক্ষাক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যা সম্পর্কে…

Read More

জুলাই সনদ ও গণভোটসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারকে চাপ দিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, কেবল জাতীয় সংসদের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না; রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণআন্দোলনের মাধ্যমেই সরকারকে জুলাই সনদ, গণভোট এবং শ্রমিকদের অধিকারসংক্রান্ত সব দাবি বাস্তবায়নে বাধ্য করা হবে। তিনি অভিযোগ করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে সরকার তা বাস্তবায়ন করেনি। এমন প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি ভালো হয় না বলেও সতর্ক করেন তিনি। বিরোধীদলীয় চিফ…

Read More

রাজনৈতিক সিন্ডিকেটে জ্বালানি সঙ্কট, সরকারের সমালোচনায় জামায়াত আমির দেশে জ্বালানি সঙ্কট সৃষ্টির জন্য রাজনৈতিক সিন্ডিকেটকে দায়ী করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে তেলের ঘাটতি থাকলেও তা সংসদে বিদ্যমান—যা বাস্তবতার সঙ্গে একটি বড় বৈপরীত্য নির্দেশ করে। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশ পরিচালনায় সরকারের স্লোগান ও বাস্তবায়নের মধ্যে সুস্পষ্ট অমিল রয়েছে। বর্তমান সরকার আন্তর্জাতিক প্রভাবমুক্ত হয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে, আগের ধাঁচে দেশ পরিচালনার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হবে দেশটিকে সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখা। তার ভাষায়, একটি কার্যকর চুক্তির ৯৯ শতাংশই নির্ভর করছে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে, সেই নিশ্চয়তার ওপর। শুক্রবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো উন্মুক্ত করতে চায় এবং এ প্রচেষ্টায় অন্যান্য দেশও সহায়তা করতে প্রস্তুত রয়েছে। তবে তিনি স্বীকার করেন, এই প্রক্রিয়া সহজ হবে না, যদিও খুব শিগগিরই অগ্রগতি আশা করছেন। হরমুজ প্রণালী প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের…

Read More

জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবায়নের মিল নেই। আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ। শনিবার বেলা ১১টার দিকে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সমাজ চলছে গোজামিলের মধ্যেদিয়ে। আমরা অতীত থেকে কোনো শিক্ষা নেই না। মনে রাখবেন পাপ বাবকেও ছাড়ে না। জামায়াত আমির বলেন, সরকারি দলের কথা শুনলে মনে হয় তেলের উপর ভাসছে দেশ। রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে তেলের সংকট।

Read More

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে। আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী জানা যায়, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল ও কলেজ শাখার শ্রেণি পাঠদানসহ সকল দাপ্তরিক কার্যক্রম…

Read More

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দেশের ফুটবলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। ঘরোয়া লিগের মানোন্নয়ন, নতুন কোচ নিয়োগ, আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় খোঁজা, ডিজিটাল প্ল্যাটফর্মে পরিবর্তন এবং আন্তর্জাতিক মানের মাঠ তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তার বক্তব্যে। তিনি জানান, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেওয়ান হামজা চৌধুরীর আগমন বাংলাদেশের ফুটবলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এনেছে। এক সময় পুরো দলের ভ্যালুয়েশনের তুলনায় এককভাবে হামজার মূল্য অনেক বেশি ছিল। তবে বর্তমানে স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নত হয়েছে এবং প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ফলে দল আরও শক্তিশালী হয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি…

Read More

এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত, হংকংকে নাটকীয়ভাবে হারালো বাংলাদেশ হকির ভক্তদের জন্য স্বস্তির খবর—অবশেষে এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত তা কাটিয়ে উঠেছে দল। শ্রীলংকার বিপক্ষে ২০ বছর পর হার এবং উজবেকিস্তানের সঙ্গে প্রথমবার ড্র করায় বাংলাদেশের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছিল। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশের অনিয়মিত পারফরম্যান্সই তৈরি করেছিল এই অনিশ্চয়তা। তবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে হারিয়ে পরিস্থিতি বদলে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক বিপ্লব কুজুর। শ্যুটআউটে তিনি…

Read More

বরিশাল বিভাগে অতিসংক্রামক রোগ হাম ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। একই সময়ে পুরো বিভাগজুড়ে আক্রান্ত ও উপসর্গসহ মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৩ জনে, যা জনস্বাস্থ্য পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। মারা যাওয়া দুই শিশু হলো—বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পান্না খানের পাঁচ মাস বয়সী ছেলে মো. ইমাম এবং বরগুনার আমতলী উপজেলার আবু বক্করের নয় মাস বয়সী ছেলে আবু সালেহ। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন হাম আক্রান্ত শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে…

Read More