Author: অধিকার ডিজিটাল ডেস্ক

রাজধানীসহ সারা দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে আট মাস বয়সী যমজ শিশু হাসান ও হোসেনের জীবনযুদ্ধ হৃদয়বিদারক বাস্তবতার চিত্র তুলে ধরেছে। জন্মের সময়ই মা সুমাইয়ার মৃত্যু হয়। এরপর থেকে তারা বড় হচ্ছিল ফুফু ও নানির কাছে। গত ২৭ মার্চ রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়। চিকিৎসকেরা তার মৃত্যুর কারণ হিসেবে হামকে সন্দেহ করছেন। অপরদিকে, আর্থিক সংকটের কারণে হোসেনের চিকিৎসা চলছে বাড়িতেই। শিশুদের বাবা দিনমজুর সোহেল রানা জানান, সন্তানদের বাঁচাতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত হাসানকে রক্ষা করতে পারেননি। হোসেনকে হাসপাতালে ভর্তি করানোর সামর্থ্যও তার নেই। তিনি অসহায় কণ্ঠে বলেন, ভাগ্যে যা আছে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পরও ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, বুধবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে। এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই এই হামলা নতুন করে উত্তেজনা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র: রয়টার্স

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য বোমা হামলার হুমকি তিনি প্রত্যাহার করেছেন এবং আগামী দুই সপ্তাহের জন্য যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ স্থগিত রাখতে রাজি হয়েছেন। তেহরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তথ্যমতে, এই যুদ্ধবিরতির আওতায় ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার ভিত্তিতে আগামী শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। কুইন্সি ইনস্টিটিউটের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ত্রিতা পার্সি এ বিষয়ে বিশ্লেষণে বলেন, ট্রাম্প মূলত বাধ্য হয়েই এই যুদ্ধবিরতি মেনে নিয়েছেন, কারণ তার সামনে কার্যকর কোনো বিকল্প ছিল না। তার…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিদায়ি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সঙ্গে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। তার মতে, তদন্ত কমিটির প্রতিবেদন ত্রুটিপূর্ণ, মনগড়া ও আইনি ভিত্তিহীন। নিজেকে বিসিবির বৈধ সভাপতি হিসাবে দাবি করেন আমিনুল। তিনি বলেন, ‘আমিই বিসিবির বৈধ সভাপতি।’ তার মতে, রাজনৈতিক উচ্চাভিলাষী কিছু সাবেক খেলোয়াড় বোর্ডকে অস্থিতিশীল করতে এই নির্বাচন ফিক্সিংয়ের গল্প সাজাচ্ছেন। বিবৃতিতে তিনি জানান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে বিসিবির অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করার আইনি অধিকার এনএসসির নেই। এটি আইসিসির গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন।

Read More

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝড় চলাকালে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় ঝড়ের কারণে গাছপালা ভেঙে পড়া এবং উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এতে বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহত মকলেছুর রহমান (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের বাসিন্দা। তিনি মোয়াজ্জেম হোসেনের ছেলে। স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ঝড় শুরু হলে বাড়ির ছাদে থাকা টিন সরাতে যান মকলেছুর রহমান।…

Read More

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার দিন্দোরি এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনই শিশু। মঙ্গলবার (৭ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার পরিবারের ৩ জন প্রাপ্তবয়স্ক ও ৬ জন শিশু দিন্দোরির একটি কোচিং সেন্টারের অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যার দিকে তারা মারুতি সুজুকি এক্সএল৬ গাড়িতে করে প্রায় ১০ কিলোমিটার দূরের নিজ গ্রামে ফিরছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন সুনীল দারগুডে (৩২)। দ্রুত পৌঁছানোর উদ্দেশ্যে তিনি একটি শর্টকাট রাস্তা বেছে নেন, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী সিদ্ধান্তে পরিণত হয়। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কূপের দেওয়ালে ধাক্কা খেয়ে…

Read More

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এই কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়ও টের পাওয়া গেছে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন শুরু হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে…

Read More

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১ হাজার ২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যে ১১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে একজনের। বাকিদের হামের উপসর্গ ছিল। আজ (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত আসছে…

Read More

জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা হয়েছে এবং ভর্তুকির মাধ্যমে বাজারের চাপ সামাল দিতে সরকার কাজ করছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ‘কৃষক কার্ড’ চালুর কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এবং আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রকল্পটির জন্য এডিপির আওতায় প্রায় ১ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি…

Read More

গণপরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম শুরু হবে, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরীতে এবং ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। কর্মসূচির শেষ দিনে, ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি…

Read More