Author: জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি, বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি, ডেঙ্গু থেকে নিরাপদ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন৷ র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য তার বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধ এককভাবে কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। এটি রোধ করতে সর্বাগ্রে প্রয়োজন ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। এডিস মশা সাধারণত বাসাবাড়ি বা ক্যাম্পাসের আশেপাশে জমে থাকা স্বচ্ছ…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
