Author: মোঃ আবু মুসা, গোবিপ্রবি ক্যাম্পাস প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আশপাশের বিভিন্ন এলাকায় দৈনন্দিন যাতায়াতে অটোরিকশার ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। নির্দিষ্ট কোনো ভাড়ার তালিকা না থাকায় চালকেরা নিজেদের ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ তাঁদের। অনেক সময় ভাড়া নিয়ে কথা বলতে গেলে চালকদের দুর্ব্যবহারের শিকারও হতে হচ্ছে শিক্ষার্থীদের। পাচুরিয়া ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে এ ভোগান্তি আরও বেড়েছে। আগে ঘণ্টায় ঘণ্টায় বাস চলাচল করায় শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট কিছুটা লাঘব হতো। তবে বর্তমানে ক্যাম্পাস থেকে আনসার মাঠ এবং ঘোনাপাড়া হয়ে পাচুরিয়া পর্যন্ত বাস চলাচল করলেও আগের মতো ঘণ্টাভিত্তিক বাসসেবা চালু নেই। এতে যাতায়াতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে শিক্ষার্থীদের। ফলে অনেকটা বাধ্য হয়েই তাঁদের অটোরিকশা ব্যবহার…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
