Author: ত্রিশাল উপজেলা প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর বড় পুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত দূরপাল্লার ট্রাক তাঁকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম ইমাম হোসেন (৪২)। তিনি ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ব্যক্তিগত প্রয়োজনে বৈলর বড় পুকুর বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় ময়মনসিংহগামী একটি অনিয়ন্ত্রিত গতির ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দিয়ে স্থান ত্যাগ করে। আশপাশের পথচারী ও ব্যবসায়ীরা উদ্ধার করতে এগিয়ে এলেও ততক্ষণে তিনি প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানা…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
