Author: মো. রাজু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ প্রকল্পের সাফল্য ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে টেকসই জ্বালানি ব্যবস্থার বিকাশে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সম্মেলন কক্ষে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব বিষয় তুলে ধরেন ড. সাখাওয়াত হোসেন। জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), যশোর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ বছরের বিশ্ব মান দিবসের…

Read More

পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি, গবেষণায় আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘ইকো অলিম্পিয়াড ও ফ্রেশার্স রিসেপশন ২০২৬’। পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা, গবেষণার দিকনির্দেশনা ও নবীন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম ও জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সায়েন্সেসের (আইএএএস) বাংলাদেশ যবিপ্রবি শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং ছাত্র-পরামর্শ ও…

Read More

পোশাককেন্দ্রিক সামাজিক ট্যাবু ও শ্রেণিবৈষম্য ভেঙে সাংস্কৃতিক সমতার বার্তা ছড়িয়ে দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’। বাঙালির ঐতিহ্যবাহী লোকজ পোশাক লুঙ্গিকে ইতিবাচকভাবে উপস্থাপন এবং সব ধরনের পোশাক ও সংস্কৃতির প্রতি সমান সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘সংস্কৃতির সমতা’। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার ও একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে আয়োজনটির সূচনা হয়। ইংরেজি বিভাগের ‘লার্নিং ল্যাঙ্গুয়েজ থ্রু লিটারেচার’ কোর্সের উদ্যোগে আয়োজিত প্যারেডটি পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম…

Read More

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা, মারধরের অভিযোগ, হলের সামনে বিক্ষোভ এবং প্রধান ফটকসংলগ্ন সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, চায়ের দোকানে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পার্থের সঙ্গে একই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনিমের একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় বলে জানা গেছে। এ সময় ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহাদও সেখানে উপস্থিত…

Read More

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) কর্তৃক প্রকাশিত ২০২৬ সালের বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর (World’s Top 2% Scientists) মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১১ জন শিক্ষক ও গবেষক। এই গৌরবান্বিত অর্জনের মাধ্যমে দেশের বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম স্থান এবং দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে যবিপ্রবি। গবেষকদের সাইটেশন, এইচ-ইনডেক্স ও অন্যান্য অ্যাকাডেমিক সূচক বিশ্লেষণ করে বিজ্ঞানীদের বিশ্বব্যাপী এই মেধা তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশীয় এবং আন্তর্জাতিক গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। বিগত বছরগুলোর…

Read More

বর্ষার বিদায়ের পর ঋতুরাণী শরতের স্নিগ্ধতা ও শুভ্রতার বার্তা ছড়িয়ে দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’-এর বিশেষ ঋতু উৎসব ‘শরৎ শুভ্রম–পর্ব ৪’। গতকাল ৭ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের বিপরীত পাশের উন্মুক্ত প্রাঙ্গণে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করেন শিক্ষার্থীরা। উৎসবকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যস্ত প্রস্তুতি লক্ষ্য করা যায়। সড়ক আলপনায় রাস্তা রাঙানো, মনোমুগ্ধকর মঞ্চসজ্জা, খাবারের স্টল এবং বিশেষ ফটো বুথ তৈরিতে ব্যস্ত সময় পার করেন সংগঠনের সদস্যরা। উৎসবের নির্ধারিত দিনে সকাল ১০টায় বর্ণিল আলপনা উন্মোচনের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ…

Read More

শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জনে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মেধাবী শিক্ষার্থীরা ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকায় স্থান পেয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত তালিকা অনুযায়ী, গত তিন বছরে যবিপ্রবির মোট ১৬ জন শিক্ষার্থী নিজ নিজ বিভাগে অসাধারণ ফলাফলের মাধ্যমে এই সম্মান অর্জন করেছেন। প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ তালিকায় যবিপ্রবির ছয় শিক্ষার্থী জায়গা করে নেন। তাদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মণ্ডল (৩.৯০) CGPA অর্জন করে স্বর্ণপদক লাভ করেন। এছাড়া নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের মোছা. হোসনেয়ারা আক্তার (৩.৮৫), ফিশারিজ…

Read More