Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনকে ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিও ঘোষণা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এদিকে ইবি শাখা ছাত্রদলের নতুন কমিটিতে তরুণ নেতৃত্বের আলোচনায় উঠে এসেছেন রাফিজ আহমেদ, নূর উদ্দিন, আবু সাঈদ রনি ও রাকিব হাসান স্বাক্ষরসহ একাধিক নেতা। জানা যায়, ২০২১ সালের ১৬ জুন লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাহেদ আহম্মেদকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রুমী মিথুনকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। তিন মাসের জন্য গঠিত ওই কমিটি প্রায়…

Read More

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন ভর্তি সহায়তা ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে এ সহায়তার জন্য আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ ও…

Read More

তামিল সিনেমার জনপ্রিয় মুখ থালাপতি বিজয় এবার রাজনীতির ময়দানে চমক দেখাচ্ছেন। নির্বাচনের প্রাথমিক ফলাফলে তার প্রতিষ্ঠিত দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে) ১০৯টি আসনে এগিয়ে রয়েছে, যা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। টানা তিনবার ক্ষমতায় থাকা বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল পিছিয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। সমর্থকদের মধ্যে ইতোমধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে, আর এই ধারা অব্যাহত থাকলে বিজয়ের দল সরকার গঠনের দিকে এগোতে পারে। গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়, যেখানে ৮২ শতাংশেরও বেশি ভোটার অংশগ্রহণ করে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই উচ্চ উপস্থিতি রাজ্যের রাজনৈতিক আগ্রহের প্রতিফলন। সোমবার (৪ মে) কঠোর নিরাপত্তার মধ্যে…

Read More

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তনের মুহূর্তগুলো সবসময়ই প্রশ্ন, প্রত্যাশা আর সংশয়ের মিশ্রণ নিয়ে আসে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে বিএনপিকে ঘিরে জনমনে একটি প্রশ্ন ক্রমশ উচ্চারিত হচ্ছে—বিএনপি কি টিকবে? মানে প্রশ্নটি সম্প্রসারিত করলে বলা যায় বিনএপির সরকার ঠিকবে কি? প্রশ্নটি নতুন নয়, তবে এর গভীরতা এখন বেশি। কারণ, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের পর জনগণ একটি স্থিতিশীল, কার্যকর ও জবাবদিহিমূলক সরকার প্রত্যাশা করছে। সেই জায়গা থেকেই মূলত এই প্রশ্নের জন্ম। এই প্রশ্ন কে করছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল বিরোধী পক্ষের তৈরি কোনো প্রশ্ন নয়; বরং সাধারণ মানুষের মধ্যেই এ প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। যারা দীর্ঘদিন…

Read More

জামালপুর প্রতিনিধি: পানি সংকট ও ভোগান্তির অবসান ঘটিয়ে জামালপুরের ইসলামপুর পৌরসভায় শুরু হয়েছে সুপেয় পানির সরবরাহ। এখন অনেক বাসিন্দার ঘরের কল খুললেই মিলছে আয়রনমুক্ত, স্বচ্ছ ও নিরাপদ পানি—যা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।জানা গেছে, গত কয়েক বছর ধরে ইসলামপুর পৌর এলাকার মানুষ তীব্র পানি সংকটে ভুগছিলেন। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক টিউবওয়েল অকার্যকর হয়ে পড়ে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত। এ অবস্থায় পৌরবাসী একটি টেকসই ও কেন্দ্রীয় পানি সরবরাহ ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন। এই প্রেক্ষাপটে বিশ্বব্যাংকের অর্থায়নে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে দেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ইসলামপুরে…

Read More